ভৈরব নদের পাড়ে ২ হাজার তালবীজ রোপণ

আপলোড তারিখঃ 2025-10-07 ইং
ভৈরব নদের পাড়ে ২ হাজার তালবীজ রোপণ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের পাড় ও আশেপাশে পড়ে থাকা খাস জমিতে তালবীজ রোপণ করেছে বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা হতে বেলা দেড়টা পর্যন্ত এই কর্মসূচি চলতে থাকে। এদিন ভৈরব নদেরপাড় সহ খাস জমিতে প্রায় ২ হাজার তালবীজ রোপণ করা হয়।


এই কর্মসূচির উদ্বোদন করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। তাছাড়া বিশেষ অতিথি ছিলেন নাটুদহ ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন নাটুদহ ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথি কে এইচ তাসফিকুর রহমান বলেন, নাটুদহ ইউনিয়নের ভৈরব নদের তীরবর্তী পাড় ও প্রায় ১৫ একর খাস জমির সীমানা রেখা বরাবর তালবীজ রোপণ করা হয়। বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠনকে ধন্যবাদ জানায় যে তারা এত বিপুল পরিমাণ তালবীজ রোপণ করেছেন। 



সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিষয়ক প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, ‘আমাদের সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের কর্মসূচি সফল হয়েছে। এই তাল গাছ শুধু বজ্রপাত নিরোধকই নয় বেশ কয়েকটি বিপণ্ন প্রাণীর আবাসস্থলসহ বিভিন্ন প্রাণির খাদ্যের জোগান দেয়। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি দামুড়হুদা উপজেলা প্রশাসন ও নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভূমি কর্মকর্তা তাদের সার্বিক সহযোগিতায় আমরা কাজটি সুন্দরভাবে করতে পেরেছি।’
এসময় বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সদস্য হাসানুজ্জামান রিগান, জিসান, সতেজ, আনাছ, বায়জিদ, ইয়ামিন, নীরব, রিয়াজুদ্দিন, নীরব-২, আব্দুল্লাহসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)