ছবির ক্যাপশন:
সরকারি সফর শেষে দেশে ফেরায় চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন খোকন ইংল্যান্ড ও ভারতে ১০দিনের সরকারি সফর শেষে কর্মস্থলে ফেরায় জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় জেলা পরিষদ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান মোল্লা, খলিলুর রহমান, আসাবুল হক, সিরাজুল ইসলাম, শফিকুল আলম, নুরুন্নাহার কাকলি, হাছিনা খাতুন, মিতা খাতুন ও কাজল রেখা উপস্থিত ছিলেন। এদিকে, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, প্রধান সহকারি ইসরাইল হোসেন, হিসাবরক্ষক আসলাম উদ্দিন, উচ্চমান সহকারি বেদানা খাতুন, গোপনীয় সহকারি জালাল উদ্দিনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আবেদীন খোকন গত ২১ অক্টোবর ১০ দিনের সরকারি সফরে প্রথমে ইংল্যান্ডে যান। এরপর সেখান থেকে ভারতের কোলকাতা সফর শেষে গত ৩১ অক্টোবর ঢাকায় ফেরেন। এই সরকারি সফরে বিদেশে উন্নয়নমূলক কর্মকান্ড এবং দর্শনীয স্থান দেখানো হয়।
