ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রোয়াকুলি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার এই পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম ও উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল।
প্রধান অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘আমরা স্বাধীনতার পর থেকে অনেক রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে দেখেছি। কিন্তু দুঃখের বিষয়, কেউ জনগণের প্রকৃত আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। ভোটের আগে যারা নানা প্রতিশ্রুতি দেয়, তারা ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি ভুলে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কাছে একটিবার সুযোগ চাই- একটিবার আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করে পরীক্ষা করে দেখুন। আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে ইনশাআল্লাহ এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে পারবো। বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমরা শুধু রাজনীতি করতে আসিনি, আমরা নিষ্ঠার সাথে জনগণের সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। ইনশাআল্লাহ, আপনারা সুযোগ দিলে আমরা সে প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিতে সক্ষম হব।’
পথসভায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, মসজিদ মিশন সভাপতি আব্দুল মান্নান, জেহেলা ইউনিয়ন আমির সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, ইউনিয়ন সেক্রেটারি তৌহিদুল ইসলাম মৃদুল, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রশিবিরের জেহালা ইউনিয়ন সভাপতি শ্রাবণ আহমেদ মুন। পথসভায় সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোস্তাফিজুর রহমান ও সঞ্চালনা করেন জেহেলা ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুর রহমান। পথসভা শেষে তিনি জেহালা ইউনিয়নের রোয়াকুলি ও গোড়চাপড়া গ্রামে গণসংযোগ করেন।
