মেহেরপুরের বারাদীতে বিএনপির স্মরণ সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-10-07 ইং
মেহেরপুরের বারাদীতে বিএনপির স্মরণ সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বারাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বারাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আফারুল ইসলাম ডাবলুর সভাপতিত্বে ‎প্রধান অতিথি উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ উদ্দিন, সদর থানা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী মেম্বার।  


আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ বারাদী বাজারে একটি মিছিল বের করে। পরে বিবিসিকে দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারটি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। ‎‎অনুষ্ঠান সঞ্চালনা করেন  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)