গাংনীতে মাদকসহ দুই যুবক আটক

আপলোড তারিখঃ 2025-10-06 ইং
গাংনীতে মাদকসহ দুই যুবক আটক ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার দুপুরে উপজেলার কাজীপুর আলম বাজার কবরস্থানের আখড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার কাজীপুর বুড়িপোতা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে জুনায়েদ আহমেদ (২৩)ও বামন্দী নিশিপুর গ্রামের মৃত মর্জেন আলীর ছেলে সোহেল রানা (২৮)। গতকাল রোববার বিকেল ৪ টা ১৬ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজীপুর বিওপির সীমান্ত পিলার ১৪৬ হতে আনুমানিক ১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে আলম বাজার কবরস্থানের আখড়া নামক এলাকায় জেসিও-৯৪৩৫ সুবেদার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে টহলের সময় পরিচালনা করে বাংলাদেশি নাগরিক মো. জুনায়েদ (২৩) ও সোহেল রানাকে (২৮) আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের নিকট থেকে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ৪৩ হাজার টাকা। আর পলাতক আসামিরা হলেন উপজেলার করমদী গ্রামের সুমন মিয়া (২৬) ও বালিয়াঘাট গ্রামের মানিক মিয়া (২৮)।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মোটরসাইকেলসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)