ছবির ক্যাপশন:
জীবননগরে হোন্ডা মোটরসাইকেলের নতুন শোরুম ‘জাকির হোন্ডা’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে জীবননগর-কালীগঞ্জ রোড সংলগ্ন জীবননগর থানা মডেল পাইলট হাইস্কুলের সামনে বর্ণাঢ্য আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাকির হোন্ডার স্বত্ত্বাধিকারী জাকির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) শাহ মোহাম্মদ আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের পরিচালক তাজুল ইসলাম, জীবননগর থানার সাব-ইন্সপেক্টর হাসান, জীবননগর দোকান মালিক সমিতির সভাপতি মুন্সি খোকন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শোরুমের স্বত্ত্বাধিকারী জাকির হোসাইন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় গ্রাহকদের উন্নত মানের মোটরসাইকেলের সেবা দিতে ‘জাকির হোন্ডা’ সর্বদা সচেষ্ট থাকবে। এছাড়াও এই শোরুমে হোন্ডা মোটরসাইকেলের সকল প্রকার খুচরা যন্ত্রাংশ সুলভ মূল্যে বিক্রয় করা হবে। আমরা গুণগত মানে বিশ্বাসী। সুতরাং মোটরসাইকেল প্রেমীদের জন্য হোন্ডার সকল ধরনের সুযোগ-সুবিধা দিতে আমরা বদ্ধপরিকর। আলোচনা শেষে উপস্থিত অতিথিবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে ফিতা ও কেক কেটে শোরুমে সূচনা করা হয়।
