ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
ঝিনাইদহে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখি এবং শৈলকুপা উপজেলার শেকড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সকালে সদরের আড়মুখি গ্রামের কৃষক শিমুল বিশ্বাস (৩০) বাড়ির পাশের জমিতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। বেলা ১১টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই গ্রামের স্কুলপাড়া এলাকার শমসের বিশ্বাসের ছেলে।


অন্যদিকে, শৈলকুপা উপজেলার শেকড়া গ্রামের কৃষক হুরমত শেখ (৫৫) সকালবেলা বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তারও মৃত্যু হয়। তিনি শেকড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।


ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় কেউ যেন খোলা আকাশের নিচে না থাকেন, সে বিষয়ে তিনি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)