বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ছবির ক্যাপশন:

বিজিবি-৬ ও ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত মেহেরপুরের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপির নিকট বাংলাদেশের শূন্যরেখায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজিবির পক্ষে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (বিজিবি-৬) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান নেতৃত্ব দেন। এসময় স্টাফ অফিসারসহ ১০ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফের পক্ষে ১৬১ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুবাস চন্দ্র গাগুয়ার নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১৩ সদস্য অংশ নেন।


বৈঠকের শুরুতে উভয় পক্ষের ব্যাটালিয়ন কমান্ডার পরস্পরকে স্বাগত জানান এবং কুশলবিনিময় করেন। এরপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সীমান্তের সার্বিক পরিস্থিতি, সীমান্ত হত্যা বন্ধ, মানবপাচার প্রতিরোধ, অবৈধভাবে বাংলাদেশি নাগরিক পুশ-ইন বন্ধ, মাদক চোরাচালান রোধ ও সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পিলার ৮৭ থেকে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপনের প্রস্তাব দেওয়া হয়। প্রতিউত্তরে ৬ বিজিবির অধিনায়ক বলেন, প্রস্তাবিত কাঁটাতারের বেড়া এলাকাটি পূর্বে অনুমোদন করা থাকলেও বর্তমানে ভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় নুতন করে যৌথ পরিদর্শন করা প্রয়োজন। এমতাবস্থায় ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন করে প্রস্তাবনা প্রেরণের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়াও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশরোধে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার বিষয়ে উভয়ই কমান্ডারগন একমত পোষণ করেন। 


পতাকা বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ নিকটবর্তী সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি সমাপ্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)