ছবির ক্যাপশন:
দামুড়হুদার দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাব বনাম ব্যাস্ত জীবন দামুড়হুদা একাদশের মধ্যে সেমিফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাব ৪-৩ গোলে ব্যাস্ত জীবন দামুড়হুদা একাদশকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের গোলকিপার মিকাইল। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রানা, পারভেজ ও ইমাম হোসেন। ধারাভাষ্যকার ছিলেন শওকত হোসেন।
মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং ম্যাচ সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম। টুর্নামেন্ট কমিটির আহবায়ক একরামুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, বিএনপি নেতা সামসুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য লোকমান হোসেন মানিক, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তারিফুল ইসলামসহ আব্বাস, জানু, খরসেদ, জাহাঙ্গীর, মামুন, ইউনুস, রাজু, দিপু, শুভ, সজীব, বাসার, টগর, জিল্লু, আবু সালেহ, হাকিম, আসিক ও রুহুল প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম রশিদ।
