দামুড়হুদায় এসএসসি ৯২ বন্ধু সংঘের সভা ও সংবর্ধনা

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
দামুড়হুদায় এসএসসি ৯২ বন্ধু সংঘের সভা ও সংবর্ধনা ছবির ক্যাপশন:

দামুড়হুদায় এসএসসি ৯২ বন্ধু সংঘের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় দামুড়হুদা পাইলট গার্লস অ্যান্ড কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসএসসি ৯২ বন্ধু সংঘের কেন্দ্রীয় এডমিন আব্দুল্লাহ আল মামুন দামুড়হুদা উপজেলা মো. নাসির উদ্দীন এবং দর্শনা থানা আল হেলাল রাজাকে সমন্বয়ক মনোনীত করেন। মনোনয়নের সুবাদে দামুড়হুদা উপজেলা এসএসসি ৯২ বন্ধু সংঘের পক্ষ থেকে তাদেরকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।    


“এসো বন্ধু স্মৃতির টানে, সম্প্রীতি ও সমৃদ্ধির বন্ধনে” এই উষ্ণ বার্তাকে ধারণ করে এসএসসি ৯২ গ্রুপের সদস্যরা চুয়াডাঙ্গা জেলার সহপাঠীরা আবারও প্রমাণ করলেন, তারা আজও একই পরিবারে আবদ্ধ।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এসএসসি ৯২ বন্ধু সংঘের সভাপতি মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা বন্ধু সংঘের সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মো. একরামুল হক, দামুড়হুদা উপজেলা এসএসসি ৯২ ব্যাচের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম ভট্ট, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বেল্টু, সংগঠনের যুগ্ম সম্পাদক মো. আলাউল হক মেম্বার, দপ্তর বিষয়ক সম্পাদক মো. আব্দুল খালেক, প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন এবং সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. ইসরাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)