হাসাদাহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
হাসাদাহে সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালকের মৃত্যু ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার হাসাদাহ বাজারপাড়ার রাসেল হোসেন (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার ঝিনাইদহের চন্ডীপুরে এই দুর্ঘটনা ঘটে। রাসেল হাসাদাহ বাজারপাড়ার খেদের আলীর ছেলে।
জানা গেছে, রাসেল হোসেন পেশায় একজন আলমসাধু চালক। গতকাল শনিবার সকালে তিনি হাসাদাহ বাজার থেকে কাঠ বোঝাই করে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। গান্না ইউনিয়নের চন্ডীপুর বাজারের নিকট রাস্তা ভাঙার কারণে তার কাঠ বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।


ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, আলমসাধু এক পাশে কাত হয়ে গেলে রাসেল প্রথমে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়েন। এসময়ে আলমসাধুর কাঠ তার গায়ের ওপর পড়ে। এসময় উপস্থিত ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)