মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি'র অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ।


প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, এদেশে আমরা যারা বিএনপি করি, সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত পরিবার হচ্ছে জিয়া পরিবার। তাদের চেয়েও ক্ষতিগ্রস্ত পরিবার এত বেশি কেউ না। আমরা সেই সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছি, ধানের শীষ পথিক যাকে বরাদ্দ দেবে অর্থাৎ নমিনেশন যাকে দেবে তার হয়ে কাজ করব। এর বাইরে কোন সিদ্ধান্ত নেই মেহেরপুর জেলা বিএনপির।
তিনি আরও বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ধানের শীষের জন্য কাজ করুন। খুব অল্প সময়ের মধ্যেই নমিনেশন সিলেক্টেড হয়ে যাবে। সেই প্রেক্ষাপট মাথায় রেখেই আমরা ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এবার মেহেরপুরের মাটিতে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করব।


এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান ও ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বিএনপি নেতা নাহিদ, আয়নাল হক, মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)