ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপী বাজারে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আমঝুপী বাজারের হক মার্কেট প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমঝুপী ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমঝুপী ইউনিয়ন বিএনপির নেতা শফিকুল ইসলাম, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি শামসুল আলম, আমদাহ ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন, মেহেরপুর জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ মাস্টার বাবলু।
মাসুদ অরুণ তার বক্তব্যে বলেন, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ, হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করতে চেয়েছিল, এখন শুনি অনেকেই গোপনে ভারতের সাথে যোগাযোগ করছে। তাই আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের কাছেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার কাছেই এ দেশ নিরাপদ। বাংলাদেশ বিনির্মাণে আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। এখানে কৃষকের কথা আছে, মেহনতী মানুষের কথা আছে, আমার মা-বোনের কথা আছে, আমার ছাত্র-যুবকের কথা আছে। আমরা সেই ৩১ দফার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ রাষ্ট্র গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, মেহেরপুর সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফজলে রাব্বি, আমঝুপী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল খান, আমঝুপী ইউনিয়ন যুবদলের যোগাযোগ সম্পাদক আব্দুল হামিদ (বিদ্যুৎ)।
