দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি হলেন সনজিত

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি হলেন সনজিত ছবির ক্যাপশন:

জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সনজিত কর্মকার। গত বুধবার দৈনিক বাংলাবাজার পত্রিকার কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলার দায়িত্ব পালনের জন্য সনজিত কর্মকারকে নিয়োগপত্র ও পরিচয় পত্র তুলে দেন। সনজিত কর্মকার ২০০০ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। তিনি বিভিন্ন সময়ে জাতীয় পত্রিকা ও সংবাদ সংস্থায় সুনামের সাথে কাজ করেছেন। 


দৈনিক বাংলাবাজার পত্রিকায় চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সহসভাপতি রফিক রহমান, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সরদার আল-আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামন চাঁদ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি এমএ মামুন, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্ত্তীসহ প্রেসক্লাবেব সকল সদস্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


সনজিত কর্মকার চুয়াডাঙ্গা পৌর এলাকা বাজার পাড়ার মৃত নিতাই কর্মকারের ছোট ছেলে। তিনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবেব সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার দপ্তর সম্পাদক। পেশাগত দায়িত্ব পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)