চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ছাত্র সমাবেশে অ্যাড. রাসেল

আদর্শ ছাত্রসমাজ দেশের ভবিষ্যৎ গড়তে পারে

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রশিবিরের ছাত্র সমাবেশে অ্যাড. রাসেল ছবির ক্যাপশন:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, বাংলাদেশের ছাত্রসমাজ আজ এক নৈতিক সংকটে আছে। ইসলামী ছাত্রশিবির সেই সংকট থেকে মুক্ত করার জন্য ভূমিকা রাখছে। ইসলামী ছাত্রশিবির শিক্ষিত, সৎ ও চরিত্রবান প্রজন্ম তৈরির একটি আন্দোলন। এই সংগঠনের প্রতিটি সদস্য কেবল নিজের জীবনের উন্নতির জন্য কাজ করবে না, বরং সমাজে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করছে। ইসলামী শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের সমন্বয় ঘটিয়ে তোমরাই পারবে আগামী শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে।


ছাত্রশিবিরের শহর সভাপতি রাব্বি হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক মোঃ সাগর আহমেদ বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা মানুষের চরিত্র গঠনের চেয়ে চাকরিমুখী শিক্ষার দিকে বেশি মনোযোগী। কিন্তু ইসলামী ছাত্রশিবির এমন এক ছাত্রসমাজ গড়ে তুলতে কাজ করছে, যারা জ্ঞান, চরিত্র ও ত্যাগের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে জাতির নেতৃত্ব দেবে।


সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, সাবেক জেলা সভাপতি হুমায়ুন কবির শান্ত, মোঃ আরিফুল ইসলাম, জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, অর্থ সম্পাদক বায়েজিদ বোস্তামী, সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম, সদর উপজেলা সভাপতি নাসিম উদ্দিন বিশ্বাস, বদরগঞ্জ কামিল মাদরাসার সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শিক্ষিত ও আদর্শবান যুব সমাজের বিকল্প নেই। ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ড দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)