কার্পাসডাঙ্গায় রুহুল আমিনের পথসভা ও মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
কার্পাসডাঙ্গায় রুহুল আমিনের পথসভা ও মতবিনিময় ছবির ক্যাপশন:

দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, গণসংযোগ ও মতবিনিময়কালে চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির রুহুল আমিন বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে কৃষক বান্ধব পরিবেশ গড়ে তোলা হবে। গতকাল শনিবার বেলা ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্পাসডাঙ্গা বাজার, বয়রা গ্রাম ও বাঘাডাঙ্গা গ্রামে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।


রুহুল আমিন আরও বলেন, বিগত সরকারের দুর্নীতির কারণে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। রাস্তা চলে যায় না, ওষুধের দাম বেড়েছে। একজন চিকিৎসক পূর্বে ২০০ টাকা ভিজিট নিতেন, এখন ৫০০ থেকে ৭০০ টাকা নেন। আগে একটি লেবার ২০০ টাকা নিত, এখন ৫০০ টাকা নেন, তাও সহজে পাওয়া যায় না। তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে। জুলাই বিপ্লবের পর যারা ছিল, তারাই আছে, শুধু খোলস পাল্টেছে। আপনার টাকা থাকলে ব্যবসা করবেন, কাউকে চাঁদা দিতে হবেনা। আপনাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী এবং জামায়াত কর্মীরাও থাকবে। দুর্নীতি ও উন্নতি একসাথে চলতে পারে না।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আই.বি.ডব্লিউ.এফ-এর জেলা সভাপতি আব্দুল কাদের, জেলা সেক্রেটারি আবু উবাইদা, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজেলার সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, ব্যবসায়ী নেতা মোতাহারুল ইসলাম, আড়িয়ার খান, আশাদুল ইসলাম, মাওলানা জসিম উদ্দীন, আতিয়ার রহমান, যুবনেতা মাহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, আশিকুর রহমান প্রতীক, সোহেল তানভীর, সায়মুম শাহরিয়ার ও নাজমুল মৃধা প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)