চুয়াডাঙ্গার বড়বাজারে ইজিবাইক থেকে পড়ে বৃদ্ধ আহত

আপলোড তারিখঃ 2025-10-05 ইং
চুয়াডাঙ্গার বড়বাজারে ইজিবাইক থেকে পড়ে বৃদ্ধ আহত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বড় বাজারে চলন্ত ইজিবাইক থেকে পড়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ আহত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে চারটার দিকে শহিদ হাসানচত্বরে মথাভাঙ্গা ব্রিজের মুখে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গাা সদর হাসপাতালে ভর্তি করে। শহিদুল ইসলাম পৌর শহরের কেদারগঞ্জপাড়ার মুত ফজলুর হকের ছেলে।


    জানা গেছে, গতকাল বিকেলে আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রাম থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। তিনি শহিদ হাসানচত্বর মথাভাঙ্গা ব্রিজের মুখে পৌঁছালে ইজিবাইক থেবে পড়ে যান। পরে স্থানীয়দের সাহায্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে উদ্ধার করে সদর হাসপাতলে ভর্তি করে।


    সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমুজ্জামান মিলন বলেন, ‘তার মুখের ভেতরে জখমের চিহ্ন পাওয়া যায়। এসময় তিনি অচেতন অবস্থায় ছিলেন। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করা হয়। সন্ধ্যায় চেতনা ফিরলে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যান।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)