শটগান, দেশীয় অস্ত্রসহ একজন আটক

আলমডাঙ্গায় ভোররাতে যৌথবাহিনীর অভিযান

আপলোড তারিখঃ 2025-10-04 ইং
শটগান, দেশীয় অস্ত্রসহ একজন আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে ভোররাতে সেনা ও পুলিশের যৌথ অভিযানে একটি শটগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ সোয়াদ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর পূর্বপাড়ায়  এ অভিযান পরিচালিত হয়। আটক আসামি কেশবপুর গ্রামের জসিমের ছেলে। 


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সেনাবাহিনীর একটি দল গ্রামটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে, যা চলে শনিবার (৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন। অভিযানকালে সোয়াদের বাড়ি থেকে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র ও একটি ঢাল উদ্ধার করা হয়।


সেনা সূত্র জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোয়াদ অবৈধ অস্ত্র মজুদের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, ‘আটক যুবকের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’


এদিকে স্থানীয়দের মত প্রকাশ করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও এবারই প্রথম এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হলো। অভিযানের পর পুরো গ্রামজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)