আলমডাঙ্গা উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দুর্ঘটনায় আহত

আপলোড তারিখঃ 2017-11-06 ইং
আলমডাঙ্গা উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সম্পাদক দুর্ঘটনায় আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। রোববার বিকেলের দিকে উপজেলার কুমারীতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও হাটবোয়লিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী মাষ্টার বিকেলে স্কুল থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুমারীর নিকট পৌছালে একটি ছাগল দৌড়ে এসে মোটরসাইকেলের নীচে পড়ে। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান। দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হলে তাকে উদ্ধার করে আরমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)