উথলী বাজার একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
উথলী বাজার একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার উথলী বাজারে একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আয়োজনে সমিতির সদস্য মৃত আব্দুল আলিম (আলী) ও আলহাজ্ব হুমায়ুন কবীরের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ এশা সমিতির অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সমিতির নির্বাহী সদস্য সাব্বির হোসেন, আজম মিয়া, আব্দুর সামাদ, আবুল হাশেম, দিপু মন্ডল, মামুনুর রশীদ, তরিকুল ইসলাম, সজল মিয়া, মৃত আলহাজ্ব হুমায়ূন কবীরের ছোট ছেলে হাফেজ রিয়াদ হোসেন, মৃত আলী হোসেনের ছেলে আবির হোসেনসহ বাজারের ব্যবসায়ীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)