জুলাই সনদ বাস্তবায়িত হবে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী; অ্যাটর্নি জেনারেল

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
জুলাই সনদ বাস্তবায়িত হবে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী; অ্যাটর্নি জেনারেল ছবির ক্যাপশন:

জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, ঢাকাস্থ সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, এমএন রায়হান, মাহমুদ হাসান টিপু, আজাদ রহমান, টেলিভিশন ফোরামের শিপলু জামান, রিপোর্টার্স ইউনিট সভাপতি এম এ কবির, মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের এমএন রাসেল, মহেশপুর উপজেলা প্রেসক্লাবের সরোয়ার হোসেন, আব্দুর রহমান, কোটচাঁদপুরের খন্দকার আব্দুল্লাহ বাশার ও বাসস প্রতিনিধি শাহজাহান নবীনসহ অনেকে।


সভায় অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রশাসনের যারা বড় ধরনের অপরাধে জড়িত ছিলেন, সরকার তাদের অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবে। বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ আছে। তাদের বিশ্বাস, নির্বাচন সামনে রেখে কমিশন নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট শাসকের কারণে নিজেকে নিরাপত্তাহীন মনে করেন, তখনই তারা রাষ্ট্রের কাঠামো বদলে দেন। তারা প্রতিবাদ করেন, দেশের জন্য জীবন উৎসর্গ  করেন।’ অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।


সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)