জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

মাদক উদ্ধার, ৮ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে রাজাপুর গ্রামের একটি আমবাগান থেকে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযানে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার বেলা ২টার দিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/এমপি সংলগ্ন গোয়ালপাড়া গ্রামের ছাগল ফার্মের পাশ থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এছাড়া একইদিন সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে রুমান চন্দ্র দাস (২৮), এক নারী ও এক শিশুসহ তিনজন বাংলাদেশীকে আটক করে বিজিবি।


এছাড়া রাত ৯টা ২০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় টহল পরিচালনাকালে কাজী আছাদ উল্লাহ (৪৪) ও এক নারীকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুল হোসেন (৪৮), এক নারী ও এক শিশুসহ তিনজনকে আটক করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জমা করা হবে এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)