মহেশপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
মহেশপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পেপুলবাড়ীয়ায় ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থার’ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসার মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন ঝিনাইদহ জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন (আজাদ)।


এই মেডিক্যাল ক্যাম্পে রোগী দেখেন মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার (নিপা), সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন আক্তার অন্তরা এবং মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুরুজ্জু জামান সুরুজ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীমান্ত মানবকল্যাণ সংস্থার সভাপতি সাবিবর হোসেন। সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক জহিরুল হক (টোটন)। আয়োজকেরা জানান, সীমান্ত এলাকার দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)