চুয়াডাঙ্গার আড়িয়ায় বিশ্ব পথশিশু দিবস পালন

আপলোড তারিখঃ 2025-10-03 ইং
চুয়াডাঙ্গার আড়িয়ায় বিশ্ব পথশিশু দিবস পালন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ার নিজ কার্যালয়ে বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে প্রীতিভোজ, ব্লাড গ্রুপিং, ক্রীড়া ও সাংস্কৃতিক, শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম যা চলে বেলা ৩টা পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের পরিচালক নুরে ই আলম রাহুল।


এসময় তিনি বলেন, বিশ্ব পথশিশু দিবস এটি মূলত সমাজের বঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করার একটি দিন। এদিনে সকলের উচিত অসহায়, অবহেলিত শিশুদেরসাথে অন্তত কিছু সময় অতিবাহিত করা, যাতে করে বছরের এই দিনটি অন্তত তাদের মনমানসিকতা কিছুটা আনন্দের মধ্যে কাটাতে পারে। শুধু এই দিনই না সমাজের বিত্তবানদের উচিৎ এসকল আগামী প্রজন্মদের সামনের এগিয়ে নিতে অন্তত যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা করা। কারণ এদের মধ্যেও মেধা লুকিয়ে থাকে, কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এরাও দেশের উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনতে পারবে।


মানবতার জন্য সংস্থার প্রতিষ্ঠাতা শাহিন সরকার বলেন, বাংলাদেশের ও হাজার হাজার পথশিশু রয়েছে, কিন্তু আমাদের গ্রামে পথশিশু না থাকার কারণে আমরা তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, বেগমপুর ইউনিয়ন মাদ্রাসার বড়শলুয়া মাদ্রাসা, তিতুদহ মাদ্রাসা, সড়াবাড়িয়া মাদ্রাসা, বেগমপুর মাদ্রাসা, যদুপুর মাদ্রাসা, গিরিশনগর মাদ্রাসা প্রায় শতাধিক এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হয়।


ব্লাডগ্রুপিং কাজে সহযোগিতা করেন যুগান্ত সমাজকল্যাণ সংস্থার ইউসুফ রহমান, আরাফাত রহমান, তনু, আর শিক্ষা সামগ্রীসহ সবধরনের সার্বিক সহযোগিতা করার মধ্যদিয়ে সর্বদা পাশে থাকেন আক্কাস লেক ভিউ পার্কের সত্ত্বাধিকারী রাহুল খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আ. মান্নান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা, প্রচার বিষয়ক সম্পাদক সুলতান সরকার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক ঝণ্টু, মুন্জরুল,  রাহীম, রানা, মহিরুল, মো: বিপুল, সেলিম রেজা, রাজন মিয়া, মাহাবুব হাসান, আক্তারুজ্জামান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)