জামায়াতের উদ্যোগে উথলীতে ভাঙা রাস্তা মেরামত

আপলোড তারিখঃ 2025-10-01 ইং
জামায়াতের উদ্যোগে উথলীতে ভাঙা রাস্তা মেরামত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা রেলগেট থেকে মৃগমারি গ্রাম পর্যন্ত ভাঙা রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে। চুয়াডাঙ্গা-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা আমির অ্যাড. রুহুল আমিনের নির্দেশনায় বুধবার সকাল থেকে শুরু হয় রাস্তার সংস্কার কাজ। বিকেলের মধ্যেই এ সংস্কার কার্যক্রম সম্পন্ন করেন স্থানীয় নেতাকর্মীরা।


জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকায় ভোগান্তি পোহাচ্ছিল এলাকাবাসী। গ্রামবাসীরা বিষয়টি স্থানীয় জামায়াত নেতা মাওলানা মো. মহিউদ্দিনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে দলীয় প্রার্থী রুহুল আমিনকে অবহিত করেন।


চুয়াডাঙ্গা জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন বলেন, ‘গ্রামবাসীদের ভোগান্তির কথা জানতে পেরে জেলা আমির দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তাটির সংস্কার কাজে নেমে পরি। সারাদিনের পরিশ্রমের পর রাস্তাটি এখন সকলের চলাচলের উপযুক্ত।’ 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)