দর্শনায় পৃথকভাবে মন্দির পরিদর্শনে মশিউর ও মুকুল

আপলোড তারিখঃ 2025-10-01 ইং
দর্শনায় পৃথকভাবে মন্দির পরিদর্শনে মশিউর ও মুকুল ছবির ক্যাপশন:

দর্শনায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব চলাকালীন গতকাল মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রভাষক মশিউর রহমান ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল সন্ধ্যায় দর্শনা হরিজনদের পূজামণ্ডপ থেকে শুরু করে, পুরাতন বাজার মন্দির, কেরুজ মন্দির, রামনগর দাসপাড়া ও আদিবাসী পাড়া পূজা মন্দির পরিদর্শন করেন তিনি।


এসময় তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের বসবাস এ শহরে। আমরা একে অপরের কাছের মানুষ। পূজা উদ্যাপনে সবধরনের সহযোগিতায় আপনাদের পাশে থাকা দলীয় নির্দেশনা। যেকোন প্রয়োজনে ডাকলে আমাকে ও আমার দলের নেতাকর্মীকে পাশে পাবেন। মনে রাখবেন- ধর্ম যার যার, দেশটা সবার। এসময় ৫টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আর্থিক সহায়তা করেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য মাহবুব উল ইসলাম খোকন, রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, বিএনপি নেতা হাবিবুল্লাহ, নুরুল ইসলাম, পিয়ার আলী, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন, মোরশেদুল আলম লিংকন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চঞ্চল, জিয়াউল হক শাহিন, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মোফা, হোসাইন, মুশফিকুর রহমান সাইফ, আরিফ হোসেন, রায়হান, আলআমিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, দর্শনা ডিএস ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি খন্দকার সাহাব উদ্দিন, যুবদল নেতা আব্দুল মান্নান। 


এদিকে শারদীয় দুর্গাপূজার অষ্টম প্রহরে দর্শনার ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন দর্শনা থানা বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল। এসময় উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ইকবাল হোসেন ও মালেক মণ্ডল, পৌর বিএনপির সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বাবু, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম মুকুল, বিএনপি নেতা মজিবর রহমান, আলমগীর, রাজ্জাক, তুফান, নাসির, জলিল, আজগর আলী, আরিফ মাস্টার, আলম, দুলু, সাইফুল, ফারুক, রবিউল, বদর আলম চৌধুরী, সাহাবুল, সোনা, আমিরুল, কাসেম, নাসির, কামাল, দর্শনা থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শরীফ, দর্শনা পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শাহিন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক টুটুল শাহ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু সুলতান, জেলা যুবদলের সদস্য রহিন, যুবদল নেতা কুটি, ছমির, মাসুদ, চঞ্চল, সোহেল, শামিম, স্বপন, আনু, কামাল, রানা এবং দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)