জীবননগরে কুইজ, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2025-10-01 ইং
জীবননগরে কুইজ, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:

জীবননগরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে কুইজ, বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথমে কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ধাপে ধাপে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।


তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি গ্রুপে ভাগ হয়ে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের চিন্তা-ভাবনার প্রতিফলন স্বরুপ অনুষ্ঠিত এই আয়োজনে ‘জুলাই বিপ্লব’ এবং ‘উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে প্রতিভা অন্বেষণ’ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘মাদককে না বলি, সফল জীবন গড়ি, ও ‘নতুন বাংলাদেশ নির্মাণে তারুণ্যের ভাবনা’। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকাই প্রধান’ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘উদ্ভাবন ও জনমুখী বাংলাদেশ গঠনে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’।


দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন এবং সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)