মেহেরপুরে খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2025-10-01 ইং
মেহেরপুরে খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ ছবির ক্যাপশন:

মেহেরপুরে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ করেছে উন্নয়নমূলক প্রতিষ্ঠান ওয়েভ ফাউন্ডেশন। ‎আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টের (আরএমটিপি) আওতায় দনিরাপদ মাংস, দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই মেশিন বিতরণ করা হয়।‎


‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের আরএমটিপি প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. আশরাফুল হক। তিনি বলেন, খামার যান্ত্রিকীকরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, সময় ও শ্রম সাশ্রয় হবে, অল্প সময়ে বেশি কাজ সম্পাদন করা সম্ভব হবে এবং খামার ব্যবস্থাপনা উন্নত হবে। এছাড়া যান্ত্রিকীকরণের ফলে রোগবালাই কমে আসবে ও খামারগুলো আরও আধুনিকায়ন হবে।‎


‎    এসময় মেহেরপুর অফিসের ইউনিট ম্যানেজার মো. আনোয়ার হোসেন আরএমটিপি প্রকল্পের মাধ্যমে সদর উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং খামারিদের ঋণ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ‎অনুষ্ঠানে স্থানীয় খামারি, উদ্যোক্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোছা. সহিবা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)