ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষের প্রচার মিছিল করেছে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরোজগঞ্জ বাজারে এ মিছিল বের হয়। এসময় জেলা ছাত্রদলের সহসভাপতি আশিকুর রহমান, যুবদল নেতা আমির মেম্বার, অনিক, শংকরচন্দ্র ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গসংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
