চুয়াডাঙ্গায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-10-01 ইং
চুয়াডাঙ্গায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইসলামী এই মহাসম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কুয়াকাটা।


প্রধান আলোচন হিসেবে আলোচনা করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাইল করিম আবরার। অতিথি থেকে বক্তব্য দেন খুলনা দারুল আজহার মডেল মাদ্রাসার পরিচালক মুফতি ফরিদ উদ্দিন আজহার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখার সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ইসলামুল হক রাজু, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা কে.এম. সাইফুল্লাহ, চুয়াডাঙ্গা ওলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবী, আলমডাঙ্গা থানা শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখা নেতা মাওলানা আররাম হুসাইন সাইরাফী।


এছাড়াও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গার সকল উপজেলা, থানা, পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইসলামী এই মহাসম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আলোচক ও অন্যান্য অতিথিরা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখা কর্তৃক প্রথম বার্ষিক মহাসম্মেন থেকে সরকার বাহাদুর ও আপামর জনসাধারণের প্রতি তাদের ১৮ প্রস্তাবনা পেশ করেন।


অনুষ্ঠিত এই ইসলামী মহাসম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চুয়াডাঙ্গায় জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান। বিকেল থেকে চলা ইসলামী মহাসম্মেলনের সভাপতি রাতে তার বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)