ছবির ক্যাপশন:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে চার দিনব্যাপী ‘ইউনিট ডিজাস্টার রেসপন্স টিম’ (ইউডিআরটি) প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার।
চার দিনব্যাপী এ কর্মসূচিতে অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল আলম মালিক লার্জ, সুমন পারভেজ খান ও শফিকুল ইসলাম পিটু। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশিক্ষক (দুর্যোগ সাড়াদান বিভাগ) আসিফ মাহমুদ, যুব প্রধান শরীফা সুহাসিনী ও রেজভী বিশ্বাস রাবেয়া। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন ইউনিট লেভেল অফিসার শেখ মাহমুদুন নবী।
চুয়াডাঙ্গা সদরসহ জেলার টারটি উপজেলার রেড ক্রিসেন্ট দলের মোট ২৫ জন স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলাই ছিল মূল লক্ষ্য। প্রশিক্ষণার্থীদের স্থানীয় যে-কোনো দুর্যোগে দ্রুততম সময়ের মধ্যে দক্ষতার সঙ্গে সাড়া দেওয়া, সেবা কালে স্বেচ্ছাসেবকদের আচরণ, দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সঙ্গে দুর্যোগ মোকাবেলায় কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করা হয়।
