ছবির ক্যাপশন:
প্রয়াত শহিদুল ইসলামের ফাইল ছবি
দর্শনা মোটর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সদস্য ও সাবেক ছাত্রদল নেতা শহিদুল ইসলাম আর নেই। তিনি অসুস্থতাজনিত কারণে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাসভবন পরানপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি পরানপুর গ্রামের হারান মণ্ডলের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, বাদ মাগরিব পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে পরানপুর গোরস্থানে দাফন করা হয়।
জানাজা ও দাফন কার্যে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপির সাবেক সিনিয়ার সহসভাপতি ও পৌর সমন্বয়ক হাবিবুর বুলেট, মোটর শ্রমিক ইউনয়নের সভাপতি আলমগীর মোল্লা, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর সমন্বয়ক নাহারুল ইসলাম, শরীফ উদ্দিন, দর্শনা পৌর করনিক সরোয়ার হোসেন (সাবেক)। এছাড়া জানাজায় বিএনপি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুমের শোকাহত পরিবারকে গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশ করে নেতাকর্মীরা বলেন, শহিদুল ইসলাম একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ছাত্রদল ও শ্রমিক রাজনীতিতে তার ভূমিকা আজও স্মরণীয়। তার অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
