দর্শনা চেকপোস্টে গোপালগঞ্জের আ.লীগ নেতা আটক

আপলোড তারিখঃ 2025-09-30 ইং
দর্শনা চেকপোস্টে গোপালগঞ্জের আ.লীগ নেতা আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় আটক হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. এসএম মুনির। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চেকপোস্ট থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক এসএম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে। 


ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছান এসএম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার নামে মামলা থাকায় তাকে আটক করা হয়।


দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, এসএম মুনিরের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। আটকের পর তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)