ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত সাজাপ্রাপ্ত আসামি মানিক (২৮) কানাইডাঙ্গা গ্রামের আবু হানিফের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ। এই অভিযানের নেতৃত্বে রয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম (সেবা)। তার নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই মো. আকরাম খান ও এএসআই শহীদ শরীফ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানে দামুড়হুদা থানার হত্যা মামলা নং-৩, তারিখ-০৩/১২/২০১৪, ধারা ৩০২ পেনাল কোড অনুযায়ী কানাইডাঙ্গা গ্রামের কামাল উদ্দিনের ছেলে লিটন হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মানিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি হুমায়ুন কবির।
