মহেশপুর-৫৮ বিজিবি অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন

নিরাপত্তা নিশ্চিত করে অর্থ সহায়তা প্রদান

আপলোড তারিখঃ 2025-09-30 ইং
মহেশপুর-৫৮ বিজিবি অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন ছবির ক্যাপশন:

ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলায় সোলেমানপুর সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি। গতকাল সোমাবার সকাল সাড়ে ১০টায় তিনি বাঘাডাঙ্গা বিওপির অধীনস্ত সোলেমানপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন। 


পরিদর্শনকালে অধিনায়ক পূজা আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি আয়োজক কমিটির কাছে নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন। পূজা আয়োজক কমিটি বিজিবির এই সহযোগিতায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে স্বাগত জানায়। পরিদর্শনের সময় অধিনায়কের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা। গতকাল বিকেল চারটায় মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)