ছবির ক্যাপশন:
দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ জেলার তিন হাজার
দর্শনা অফিস: ডায়াবেটিস টেষ্ট মেশিনের ব্যবহার, সংরক্ষণ ও মাঠ পর্যায় কার্যক্রম বাস্তবায়ন সর্ম্পকে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং ঢাকা সার্জিটা লিমিটেডের আয়োজনে দর্শনা বেইজ অফিসে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলার ১৭ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণে অংশ নেয়। ওয়েভ ফাউন্ডেশনের উজ্জীবিত প্রকল্পের অধিনে এসব প্রোগ্রাম অফিসার সোস্যাল প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ শেষে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরা জেলায় ৪৪টি ইউনিট অফিসের মাধ্যমে ১৮ হাজার ৭শ’ জন অতি দরিদ্র ও ১ হাজার ২৯০ জন আরইআরএমপি সদস্যদের মধ্যে ডায়বেটিক সর্ম্পকিত স্বাস্থ্য সেবা প্রদান করবেন বলে প্রশিক্ষক হুমায়ন কবির জানান।
