আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার

অবহেলা না করে সচেতন হওয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2025-09-30 ইং
আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সেমিনার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলনকক্ষে ‘হৃৎস্পন্দনে নয় অবহেলা: এখনই হই সচেতন’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা বিএনসিডিএফ ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়াবেটিক সমিতির সহসভাপতি গাইনি চিকিৎসক ডা. সামিনা আক্তার তন্বী। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনসিডিএফের চেয়ারম্যান ও আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. মো আব্দুল্লাহ আল মামুন। অতিথি ছিলেন ডা. আদনীন নাহার মৌনালী, ডা. আদিল উদ্দিন মোস্তফা আদনান।


মূল প্রবন্ধে ডা. মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পার্লিত হচ্ছে। বিশ্ব হার্ট দিবসের উদ্দেশ্য হলো হৃদরোগ ও স্ট্রোক নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করা এবং মানুষকে নিজেদের হৃদয়ের যত্ন নিতে উৎসাহিত করা। বিশেষ অতিথি ডা. আদনীন নাহার মৌনালী বলেন, ‘আমাদের চিকিৎসক সমাজসহ সকল সচেতন নাগরিকের উচিত হৃদ্‌রোগ সম্পর্কে মানুষকে সচেতন করা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে আয়োজন করা হলে সাধারণ মানুষ সচেতন হবে। বেঁচে যাবে অনেক প্রাণ।’


সভাপতির বক্তব্যে ডা. সামিনা আক্তার তন্বী বলেন, ‘আমাদের নিজেদের সাথে সাথে আমাদের পরিবারে বয়স্ক ব্যক্তিদের বিষয়ে সচেতন হতে হবে। তাদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা আমাদের দায়িত্ব।’ আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য দেন সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মো. আহসান হাবিব, বিআরএমপির আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. জিনারুল ইসলাম ও তরুণ সমাজকর্মী মো আবির আনাম। উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক মো. সজিব, ফিজিওথেরাপিস্ট মো আবু সাইদ, ল্যাব টেকনোলজিস্ট রাহাত রুদ্র, প্রাথমিক স্বাস্থ্য কর্মী মো. আবু জাফর, মো. সিরাজুল ইসলাম মো. জীবন আহমেদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)