হিজলগাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

আপলোড তারিখঃ 2025-09-30 ইং
হিজলগাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে পানিতে ডুবে আরিয়ান নামে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে নিজ বাড়ির পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়। শিশু আরিয়ান হিজলগাড়ী মাঝের পাড়ার মো. খতিব হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ান সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলা খেলছিল। খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে সে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুকে দেখতে না  পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে থেকে তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল)-সহ দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বেলা আড়াইটার দিকে জানাজার শেষে শাশ দাফন  করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)