বস্তায় আদা চাষ করে আলোচনায় জীবননগরের মহাসিন

দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা

আপলোড তারিখঃ 2025-09-30 ইং
বস্তায় আদা চাষ করে আলোচনায় জীবননগরের মহাসিন ছবির ক্যাপশন:

মিঠুন মাহমুদ, জীবননগর:
জীবননগর উপজেলার কাটাপোল মাঝেরপাড়ার তরুণ কৃষি উদ্যোক্তা মহাসিন আলী বস্তায় আদা চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। খুলনা বিএল কলেজের পদার্থবিজ্ঞানে মাস্টার্স পড়ুয়া মহাসিন উচ্চশিক্ষিত হয়েও চাকরির পেছনে না ছুটে বেছে নিয়েছেন কৃষিকেই। নিজ উদ্যোগে শুরু করেছেন ব্যতিক্রমধর্মী আধুনিক কৃষি কার্যক্রম। ২০২৩ সালে মাত্র ৩০০টি বস্তায় পরীক্ষামূলকভাবে আদা চাষ শুরু করেন তিনি। চলতি মৌসুমে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার বস্তায়, যা জেলার মধ্যে অন্যতম সর্বোচ্চ বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।


মহাসিন বলেন, ‘প্রথমদিকে নানা বাধা ছিল। অনেকে উপহাস করতো, বলতো লেখাপড়া করে আবার কৃষিকাজ! কিন্তু আমি দমে যাইনি। নীরবে চেষ্টা চালিয়ে গেছি। এখন এলাকার মানুষই আমার কাজ দেখে উৎসাহিত হচ্ছে।’ মহাসিন জানান, প্রতিটি বস্তায় আদা চাষে তার খরচ হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। আর প্রতি বস্তা থেকে গড়ে ৭ থেকে ৮ শ গ্রাম আদা পাওয়া যাবে। চাষে মোট খরচ হয়েছে ৭৫ থেকে ৮০ হাজার টাকা। বাজারে আদার দাম ভালো থাকলে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা করছি।’


জীবননগর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘উপজেলায় বেশ কয়েকজন বস্তায় আদা চাষ করছেন, তবে সবচেয়ে বড় উদ্যোগটি মহাসিন আলীর। তার প্রতিটি গাছে পরিপূর্ণ ও স্বাস্থ্যবান আদা উৎপন্ন হয়েছে। বাজার মূল্যও বর্তমানে কৃষকদের পক্ষে।’ তিনি আরও জানান, কৃষি বিভাগ থেকে মহাসিনের মতো উদ্যোক্তাদের নিয়মিত কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পরিত্যক্ত জমি, ছায়াযুক্ত বাগান বা অনাবাদি এলাকা বেছে নিয়ে বস্তায় আদা চাষ করে স্বল্প খরচে লাভবান হওয়া সম্ভব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)