ছবির ক্যাপশন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড় ও উথলী বাজারে যুবদলের উদ্যোগে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। কর্মসূচির উদ্বোধন করেন জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক মঈন উদ্দীন ময়েন। নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিজিএমইএ প্রেসিডেন্ট ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণকালে নেতা-কর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মাহমুদ হাসান খান বাবুই হবেন মানুষের ভরসা ও আশার প্রতীক। তিনি দীর্ঘ ১৬-১৭ বছর ধরে চুয়াডাঙ্গার মানুষের পাশে আছেন। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। কখনো কোনো দুর্নীতির সঙ্গে জড়াননি।
চুয়াডাঙ্গা-২ আসনে আমরা বাবু ভাইকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা পূরণ করে জীবননগর, দর্শনা, দামুড়হুদাসহ গোটা চুয়াডাঙ্গা-২ আসনের মানুষের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন একমাত্র বাবু খানের হাতেই সম্ভব। ২ আসনে ধানের শীষকে বিজয়ী করেই আমরা ঘরে ফিরতে চাই। ধানের শীষ মানে মানুষের অধিকার ফিরে পাওয়া।
লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সরোয়ার হোসেন, উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক ঝণ্টু, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইন, সদস্যসচিব আরমান আলী, যুবদল নেতা তৌহিদ হোসেন প্রমুখ।
