স্কুলছাত্র খুন : দুই রঙমিস্ত্রির প্রাণদ-

আপলোড তারিখঃ 2017-11-06 ইং
স্কুলছাত্র খুন : দুই রঙমিস্ত্রির প্রাণদ- ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: মুক্তিপণ আদায়ের জন্য ঢাকার ডেমরার এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই রঙমিস্ত্রিকে মৃত্যুদ- দিয়েছে আদালত। গতকাল  রোববার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন তিন বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদ- প্রাপ্ত দুই আসামি হলেন- বিল্লাল  চাপরাশি ও মো. শাহজাহান।  রায় ঘোষণার সময় তাদের কারাগর থেকে আদালতে হাজির করা হয়। বিল্লাল ও শাহজাহান পেশায় রংমিস্ত্রি। মৃত্যুদ-ের পাশাপাশি তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে বিচারক। মামলার বিবরণে বলা হয়, ডেমরার কেমব্রিজ হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মো. হাসান ২০১৪ সালের ১০ জুলাই বিকালে কোণাপাড়ার আল-আমিন রোডের বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। দুদিন পর অপরিচিত এক নম্বর থেকে ফোন করে তার পরিবারকে পাঁচ লাখ টাকা নিয়ে মাওয়া ঘাটে যেতে বলা হয়। টাকা না দিলে হাসানকে টুকরো টুকরো করে পরিবারের কাছে পাঠানো হবে বলে হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় হাসানের বাবা আনোয়ার হোসেন ১৩ জুলাই ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ছেলের মুক্তির জন্য অপহরণকারীদের তিনি ৫০ হাজার টাকাও দেন। কিন্তু ঘটনার ১২ দিন পর বাড়ির কাছে বস্তাবন্দি অবস্থায় হাসানের কয়েক টুকরো লাশ পাওয়া যায়। পরে হাসানের বাবার করা জিডি মামলায় রূপান্তরিত হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর হাসানদের প্রতিবেশী বিল্লাল ও শাহজাহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ডেমরা থানার এসআই নাসির উদ্দিন। ওই বছরের ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে মোট ২০ জনের সাক্ষ্য শোনেন বিচারক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)