৩টি স্বর্ণের বারসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির অভিযান

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
৩টি স্বর্ণের বারসহ নারী আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা—৬ বিজিবির অভিযানে ৩৫৪ গ্রাম ওজনের তিনটি স্বর্ণের বারসহ এক নারী চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ৬ বিজিবি’র অধীনস্থ দর্শনার বারাদী বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিকেল পাঁচটায় ৬ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বর্ণের বারসহ আটক নারী দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী আসমা (২৫)। 


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানতে পারেন, দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে। পরে বারাদী বিওপি’র একটি বিশেষ দল দ্রুত ওই এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত পিলার ৮০/১০—আর এর প্রায় ৮০০ গজ অভ্যন্তরে কামারপাড়া গ্রামে পরিচালিত এই অভিযানে আসমা খাতুনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ভারত পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩টি স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৮০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ৩৫৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ ৫৮ হাজার ৭৫৬ টাকা।


লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, ঘটনার বিষয়ে বারাদী বিওপি’র নায়েব সুবেদার এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত নারীকে থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)