আলমডাঙ্গায় বিশ্ব নদী দিবস পালন

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
আলমডাঙ্গায় বিশ্ব নদী দিবস পালন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি গ্রামের কুমার নদের তীরে যুব ফোরামের উদ্যোগে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলায় একযোগে নানা কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, র‍্যালি, নদী পরিষ্কার অভিযান এবং বৃক্ষরোপণ। নেতৃত্ব দেন যুব ফোরাম খুলনা বিভাগের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মহবুব আলম এবং আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আল মামুন। সভাপতিত্ব করেন যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘নদী দিবস উপলক্ষে এমন মহৎ আয়োজনের জন্য আমি যুব ফোরামকে ধন্যবাদ জানাই। বিশেষ করে সভাপতি আসাদুজ্জামান লিমন এবং তার টিমের প্রচেষ্টা প্রশংসনীয়। আশা করি এ ধরনের উদ্যোগ নদী রক্ষায় মানুষকে আরও সচেতন করবে।’ পরে তিনি নিজ হাতে একটি বৃক্ষরোপণ করেন।


সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান লিমন বলেন, ‘আমরা খুলনা বিভাগের ১০ জেলায় একযোগে নদী দিবস পালন করছি। নদী আমাদের প্রাণ, তাই এর সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। যুব ফোরামের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ অনুষ্ঠানে প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে অংশ নেন। স্থানীয় জনগণের সঙ্গে মিলে তারা নদী পরিষ্কার অভিযানে যুক্ত হন। এ আয়োজন সফল করতে সহযোগিতা করে ভিএসও বাংলাদেশ, ন্যাশনাল ইউথ ফোরাম এবং মিশন গ্রীন বাংলাদেশ। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিরা একত্রে নদী পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেন এবং নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)