আড়াই বছরেও পরিচয় মেলেনি, লাশ কার?

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
আড়াই বছরেও পরিচয় মেলেনি, লাশ কার? ছবির ক্যাপশন:

অজ্ঞাত একটি লাশের পরিচয় ও হত্যার মোটিভ উদ্ধারে তদন্তে নেমেছে ঝিনাইদহ সিআইডি। সিআইডি থেকে বলা হয়েছে লাশের কোনো পরিচয় বা অভিভাবকের সন্ধান পেলে তাদের জানাতে। কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৩ মার্চ সকালে কোটচাঁদপুর লাভলী সিনেমা হলের সামনে থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ অচেতন অবস্থায় পড়েছিল। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই বছরের ২৩ মার্চ তিনি মারা যান।


কোটচাঁদপুর থানার একটি জিডির সূত্র ধরে বেওয়ারিশ হিসেবে ওই যুবকের লাশটি দাফন করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে তাকে হত্যা করা হয়েছে বলে প্রমাণিত হলে ২০২৪ সালের ২১ মার্চ কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা হয় যার নম্বর ১০/৩০। হত্যা মামলা দায়েরের পরে মামলাটির তদন্তভার ঝিনাইদহ সিআইডির ওপর ন্যস্ত হয়।


ঝিনাইদহের সিআইডির ইন্সপেক্টর শেখ মাহমুদ হোসেন গতকাল রোববার দুপুরে জানান, নিহত ব্যক্তির এখনো কোনো পরিচয় বা প্রকৃত অভিভাবক পাওয়া যায়নি। ছবি দেখে মৃত ব্যক্তিটিকে শনাক্ত করা গেলে তদন্ত কাজ অনেকটা এগিয়ে যেত। কেউ ছবি দেখে যদি লোকটিকে চিনতে বা পরিচয় জানতে পারেন তবে তদন্ত কর্মকর্তা হিসেবে তার ০১৭১১-২৬৫৪৯৬ নম্বরে মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)