দর্শনায় রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রমিক স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
দর্শনায় রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দর্শনায় বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের অঙ্গ সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে দর্শনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ইয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আমিন উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আখতারুজ্জামান।


তিনি বিগত সরকারের আমলে রেলওয়েতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের ইতিহাস তুলে ধরে আগামীতে রেলওয়েকে লাভজনক প্রতিষ্ঠান ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। সভায় প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, ইসলাম শ্রমিকের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। আমাদের রাসুল (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার নায্য প্রাপ্য বুঝিয়ে দিতে বলেছেন। আগামী দিনে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে পারলে সমাজের সকল বৈষম্যের অবসান হবে। এ জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।


সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা শাখার প্রধান উপদেষ্টা মো. রুহুল আমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা শাখার সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক, জামায়াতের জীবননগর থানা আমির মাওলানা মো. সাজেদুর রহমান, সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, শ্রমিককল্যাণ ফেডারেশনের থানা সভাপতি মো. বিল্লাল হোসেন, সেক্রেটারি মোহাম্মদ আজিজুর রহমান থানা, মোহাম্মদ আমজাদ হোসেন, দর্শনা পৌর জামায়াতের আমির সাহিকুল ইসলাম অপু, সেক্রেটারি মো. শাহরিয়ার হোসেন দবির প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)