টাইগার মুরগি ও কোয়েল খামারে স্বপ্ন বুনছেন আমিনুল

নিয়মিত উৎপাদন হচ্ছে ডিম ও মাংস

আপলোড তারিখঃ 2025-09-29 ইং
টাইগার মুরগি ও কোয়েল খামারে স্বপ্ন বুনছেন আমিনুল ছবির ক্যাপশন:

মাত্র ৬০ পিস টাইগার মুরগির বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেছিলেন মুজিবনগরের খামারি আমিনুল ইসলাম। আজ তার খামারে রয়েছে এক হাজারেরও বেশি টাইগার মুরগি। বড় ফার্ম বা হ্যাচারির বাইরে এখন স্থানীয় পর্যায়েই টাইগার মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আমিনুল ইসলামের খামারে বর্তমানে ডিমপাড়া টাইগার মুরগি রয়েছে প্রায় ৩০০টি। বাকি মুরগিগুলো মাংস ও ডিম উৎপাদনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একটি টাইগার মুরগির ওজন সর্বোচ্চ ১৫ কেজি পর্যন্ত হয়, যা বাজারে বেশ চাহিদা তৈরি করেছে।


টাইগার মুরগির পাশাপাশি খামারে রয়েছে প্রায় ৬ হাজার কোয়েল পাখি। এগুলো থেকে নিয়মিত ডিম ও মাংস উৎপাদন হচ্ছে। এছাড়া আধুনিক মেশিনের মাধ্যমে টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এবং সেই বাচ্চা বাজারজাত করে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন তিনি।


এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারিছুল আবিদ বলেন, মুজিবনগরে খামারির সংখ্যা তুলনামূলকভাবে কম। এর মধ্যে আমিনুল ইসলাম একজন মাঝারি ধরনের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন। তিনি নিয়মিত আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তাকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকি। গ্রামের ছোট খামারি থেকে শুরু করে বড় উদ্যোক্তা হওয়া আমিনুল ইসলামের এই পথচলা এখন অনেকের অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)