রোবট আবিষ্কার করে বিদেশে স্বর্ণপদক অর্জন করা দর্শনার কৃতি সন্তানকে পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2025-09-28 ইং
রোবট আবিষ্কার করে বিদেশে স্বর্ণপদক অর্জন করা দর্শনার কৃতি সন্তানকে পৌর বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:

দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পরানপুর গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসান জিহাদ ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (ওণঝঅ) অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় দর্শনা পৌর বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১টার দিকে ঢাকা থেকে দর্শনায় নামলে বিএনপির নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানায়।


পরে তাকে রিসিভ করে দর্শনা রেল বাজারের মুক্তমঞ্চের সামনে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। এসময় তিনি বলেন, জিহাদ শুধু দর্শনার গর্ব নয় ও এখন পুরো বাংলাদেশের গর্বের কারণ। ইন্দোনেশিয়ান ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন (ওণঝঅ) অংশগ্রহণ করে স্বর্ণপদক অর্জন করায় আমরা সকলেই আনন্দিত। ভবিষ্যতে জিহাদ আর বড় স্থানে পৌঁছে যাবে এই প্রত্যাশা করি এবং দেশের মুখ উজ্জ্বল করবে। আমরা বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের সদস্য হাতেম আলী, জেলা যুবদলের সদস্য মিতুল মিয়া, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিংকু আহম্মেদ, দর্শনা পৌর যুবদলের সজীব আহম্মেদ, দর্শনা পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ রতন, দর্শনা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আসিফ হাসান, দর্শনা সরকারি কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত জামান পাপ্পু, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য ফারুক আহম্মেদ, দর্শনা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াসিম প্রমুখ।


জানা গেছে, জিহাদ দর্শনা সরকারি কলেজে এইচএসসি অধ্যয়নরত এবং দর্শনা পরানপুর গ্রামের পিতা জয়নাল আবেদিন ও মাতা পূর্ণিমা বেগমের সন্তান। পিতা-মাতা তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)