ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার কলেজপাড়ার মো. মশিউর রহমানের জ্যেষ্ঠ পুত্র মো. শাহরিয়ার রহমান সৌরভ বাংলাদেশ সেনাবাহিনীতে ৯৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে যোগদানের জন্য গ্রীন কার্ড পেয়ে কমিশন্ড পদে ট্রেনিং করার সুযোগ পেয়েছে। তার বাবা মশিউর রহমানের ৮৭ ব্যাচের বন্ধুরা, পিতা মো. মশিউর রহমান ও তার সহধর্মিনী মোছা. সেলিনা আক্তার, প্রধান শিক্ষিকা, বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমডাঙ্গা তাদের সন্তানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, মো. শাহরিয়ার রহমান সৌরভ ২০২৩ সালে যশোর শিক্ষা বোর্ড থেকে ঝিনাইদহ ক্যাডেট কলেজ হতে সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছিল। সে মেধাবী এবং খুব পরিশ্রমী। ভবিষ্যতে তার আরও সাফল্যতা দেখতে চায় আলমডাঙ্গাবাসী।
