ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্বাদশ শ্রেণির মানবিক ও বাণিজ্য বিভাগের ৮০ জন শিক্ষার্থী ও ৯৯ জন অভিভাবকের উপস্থিতিতে বাংসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিহিত করার জন্য অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মফিজুর রহমান। কলেজের শিক্ষক পরিষদের সহ. সম্পাদক ড. মো. মহবুব আলমের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্য থেকে প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য দেয় মানবিক বিভাগের আফিয়া ইবনাত, নিশাত আফরিন, আফিয়া ফাহমিদা। অভিভাবকদের মধ্য থেকে পরামর্শমূলক বক্তব্য দেন মো. আনিছুর রহমান (আনিস), মো. মোশাররফ হোসেন, মো. রেজাউল হক, মো. সাব্বির হোসেন।
শিক্ষকদের মধ্য থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোহা. আব্দুল মোনয়েম, মো. সাইদুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. মহিতুর রহমান। এই সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যালোচনা, ভালো-মন্দ দিক গুলো আলোচনা, তাদের পড়াশুনার প্রতি মনোযোগ বাড়ানে এবং অনুপস্থিতির হার কমানোর জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়। অধ্যক্ষ সাহেব শিক্ষার্থীদের কলেজে নিয়মিত ক্লাস করা ও সকল পরীক্ষায় অংশগ্রহণ করার ওপর নির্দেশ প্রদান করেন।
