দামুড়হুদা দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2025-09-28 ইং
দামুড়হুদা দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

দামুড়হুদার দশমী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা সুপারস্টার ও কলাবাড়ি রামনগর একাদশের মধ্যে ২য় রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা পাইলট হাইস্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কার্পাসডাঙ্গা সুপারস্টার ক্লাব ২-০ গোলে কলাবাড়ি রামনগর একাদশকে পরাজিত করে। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন কার্পাসডাঙ্গা সুপার স্টার ক্লাবের কৃষ্ণ। 


এসময় মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দামুড়হুদা বাজার কমিটির ক্রীড়া সম্পাদক রাশিদুল জামান বেল্টু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক একরামুল হোসেন মেম্বার, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম রশিদ, আব্বাস, জানু, খরসেদ, জাহাঙ্গী, মামুন, রাজু, দিপু, টগর, শুভো প্রমুখ। খেলায় রেফারি হিসেবে ছিলেন সিয়াম আহমেদ, নুরুল ইসলাম ও আজিজুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)